বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪ ব্যাবসা প্রতিষ্ঠানে জরিমানা

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৪ ব্যাবসা প্রতিষ্ঠানে জরিমানা

Sharing is caring!

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি মূল্য রাখা ও সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় বরিশালে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সহযোগীতায় মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান, মোঃ নাজমূল হুদা এবং শরীফ মোঃ হেলাল উদ্দীন বরিশাল নগরসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা এ জরিমানা করেন।

অভিযানে বাড়তি মূল্য রাখা ও সরকারের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা এবং সামাজিক দুরত্ব বজায় না রাখায় ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান নির্দেশনা অমান্য করে দোকান খোলা রেখে করোনা ভাইরাস বিস্তারের ঝুঁকি বাড়ানোয় দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় নগরের কাঠপট্টি, বাজার রোড ও নথুল্লাবাদ এলাকার ৮ দোকানিকে মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানা করেন।

অপরদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমূল হুদার নেতৃত্বে উজিরপুর উপজেলার ইচলাদী বাজারে অভিযান চালানো হয়। এসময় একটি মুদি দোকানিকে আদার দাম বেশি রাখায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বরিশাল নগরের লঞ্চঘাট ও পোর্টরোড এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ খেজুর বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৬ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর কেরোসিন ঢেলে নদীতে ফেলে দেওয়া হয়।

এদিকে বরিশাল সিটি করপোরেশেনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD