শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০
বরিশাল শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যু

বরিশাল শেবাচিমে করোনা উপসর্গ নিয়ে ২ নারীর মৃত্যু

Sharing is caring!

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে দুই নারীর হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক নারী ও করোনা ওয়ার্ডে অপর নারীর মৃত্যু হয়েছে। তাদের করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন এক নারীর (৫০) মৃত্যু হয়। ভোলা সদর থেকে আসা ওই নারী গত ২৭ এপ্রিল সকালে হাসপাতালে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ভর্তি হন। মেডিসিন ওয়ার্ড থেকে তাকে ওইদিনই করোনা ওয়ার্ডে পাঠানো হয়।

অপরদিকে মঙ্গলবার সকাল ১০টার দিকে হাসপাতালের গাইনি ওয়ার্ডে মারা যান পটুয়াখালী সদর উপজেলার এক প্রসূতি (৩০)। তারও শ্বাসকষ্টের সমস্যা ছিল।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়,বরিশাল বিভাগের ছয় জেলায় ১০৮ জন রোগী এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে। যারমধ্যে সুস্থ হয়েছেন ১২ জন। মৃত্যু হয়েছে পাঁচজনের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD