বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায়  যুবককে কুপিয়ে যখম

কলাপাড়ায়  যুবককে কুপিয়ে যখম

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি:  কলাপাড়ায় কাধের গামছা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে মাটিকাটা দলের এক সদস্যকে কুপিয়ে গুরতর যখম করেছে একই দলের আর এক সদস্য।
রবিবার সন্ধ্যারাতে ধানখালী ইউপির গন্ডামারী গ্রামের এ ঘটনায় আহত যুবক রাসেলকে (২৫) রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। আহত রাসেল তালুকদার ওই এলাকার আবদুল কুদ্দস তালুদারের পুত্র।
মাটিকাটা ওই দলের সর্দার মোশারেফ পাহলান জানান, ঘটনার দিন সকালে প্রতিদিনের মত চুক্তিভিত্তিক যায়গায় মাটি কাটতে গেলে সেখানে কাধের গামছা নিয়ে বিতর্কে জড়ায় এই দলের’ই সদস্য  খালাতো ভাই রাব্বী ও রাছেল। এসময় তাদের শাসিয়ে দিয়ে মিলমিস করিয়ে দেয়া হয়। এরপর কাজ শেষেও ফের তাদের বুঝিয়ে দেয়া হয়। পরে শুনতে পাই রাতে রাসেলকে কুপিয়ে যখম করেছে।
আহতের পিতা কান্না জড়িত কন্ঠে জানান, আমার ছেলেটা রোজা ছিল। ঘটনার সময় মসজিদ থেকে ইফতার শেষে নামাজ পরে বাড়ি ফিরছিল। এসময় রাব্বীসহ আরো ৫/৬ জন মিলে কুপিয়ে এবং লোহার রড দিয়ে পিটিয়ে ফেলে রেখে যায়। রাছেল এমন অন্যায় করেনাই যে ওকে কুপিয়ে ক্ষতবিক্ষত করে দেবে। তিনি আরো জানান, আহতের মাথার সামনে এবং পিছনে ১৬ টি সেলাই লেগেছে। এছাড়া সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এব্যাপারে অভিযুক্তদের সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD