মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
করোনা: বরিশালে নতুন আক্রান্ত-১,সংখ্যা বেড়ে-৩৪

করোনা: বরিশালে নতুন আক্রান্ত-১,সংখ্যা বেড়ে-৩৪

Sharing is caring!

বরিশালে গত ২৪ ঘন্টায় আরো এক জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নি‌য়ে জেলায় ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা দাড়িয়েছে ৩৪ জনে।

শনাক্ত হওয়া ব্যক্তি (নারী-৩০) বরিশাল মহানগরীর সাগরদী ইসলাম পাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার নমুনা পরিক্ষা করে করোনা পজিটিভ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই একজন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। পাশাপাশি তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে।

বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ হল- বাবুগঞ্জ ১০জন, বরিশাল মহানগরী ১১জন, মুলাদী ১জন, হিজলা ৩জন, আগৈলঝাড়া ১জন, গৌরনদীতে ২জন, উজিরপুর ১জন, বানারীপাড়া ২জন, মেহেন্দীগঞ্জ ২জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD