বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে চিকিৎসকদের বহনে দেওয়া হচ্ছে ৬ মাইক্রোবাস

বরিশালে চিকিৎসকদের বহনে দেওয়া হচ্ছে ৬ মাইক্রোবাস

Sharing is caring!

পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, একটা সুখবর আছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ৬ টি মাইক্রোবাস দেয়া হয়েছে চিকিৎসকদের আনা-নেয়ার জন্য। যা আজই চলে আসবে। তবে হিজলা, মুলাদী ও উজিরপুরে উপজেলার জন্য তিনটি বাকি রয়েছে, যা নিয়ে ঢাকায় কর্তৃপক্ষর সাথে আমি কথা বলবো। সবমিলিয়ে শের ই বাংলা মেডিকেল কলেজ তথা বরিশালে চিকিৎসকদের মনোবল অনেক ভালো আছে, তারা কাজ করে যাচ্ছে। কিছু ইকুয়েপমেন্টের সল্পতা থাকলেও সেটি কিভাবে দ্রুত দেয়া যায় তা নিয়ে আলোচনা করছি।

বৃহষ্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে বরিশাল নগরের পানি উন্নয়ন বোর্ডের রেষ্টহাউজে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালকসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের স্বাস্থ্য বিভাগের উর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।

এসময় মন্ত্রী আরো বলেন, একজন রোগী শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসলে তাকে কিভাবে, কোথায় রিসিভ করা হয়। কিভাবে তাকে কোন ওয়ার্ডে পাঠানো হয়। সবকিছু ঠিকভাবে চালু আছে কিনা এবং নির্দেশনাগুলো ঠিকভাবে ফলো করা হচ্ছে কিনা তা নিয়ে আলোচনা করেছি। যে সব সুবিধা-অসুবিধার কথা জেনেছিসেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

তিনি বলেন, শের ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে অন্যান্য এলাকা থেকে রোগি আমরা পেয়েছি। আজ শেবাচিম হাসপাতালে আইসোলেশনে ১২ জন রয়েছে আর কোয়ারেন্টাইনে রয়েছে ৫ জন। আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য পাচ্ছি। যার ধারাবাহিকতায় আমরা গরম পানির বাষ্প, লবন দিয়ে গরম পানির গড়গড়া করার জন্য বলা হচ্ছে। রোগিরা যাতে এগুলোর সুবিধা পায়, সে ব্যবস্থা নেয়া হচ্ছে। রোগিরা যাতে দিনে ৪ বেলা গড়ম পানি দিয়ে গড়গড়া করতে পারে এবং লবন, রসুনআদা দিয়ে চা বানিয়ে খেতে পারে সেজন্য ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশনা দেয়াহয়েছে। শেবাচিম হাসপাতালে করোনা ওয়ার্ডে আজ থেকে এ ব্যবস্থা চালু করা হবে।

তিনি বরিশাল বাসির প্রতি আহবান জানিয়ে বলেন, বাড়ির বাহিরে কম যাবেন, নিজের ও পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখবেন। সবসময় গরম পানি খাবেন,গড়গড়া করবেন। যাতে নিজে ও পরিবারকে সুস্থ্য রাখতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD