বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে বেড়াতে এসে করোনায় আক্রান্ত

বরিশালে বেড়াতে এসে করোনায় আক্রান্ত

Sharing is caring!

বরিশাল নগরীতে আরো একজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে বরিশাল নগরে করোনায় আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০ জনে এবং বরিশাল জেলায় ৩৩ জন।

বুধবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তি (পুরুষ-৪৮) নগরীর জিয়া সড়কে ঢাকা থেকে আত্মীয়ের বাড়িতে বেরাতে আসেন।

গত কয়েক দিনে বাবুগঞ্জ উপজেলায় ১০ জন, বরিশাল নগরীতে ১০জন, গৌরনদী ও হিজলা উপজেলার প্রত্যেকটিতে ০৩ জন, মেহেন্দীগঞ্জ ও বানারীপাড়া উপজেলার প্রত্যেকটিতে ০২ জন, বাকেরগঞ্জ, উজিরপুর ও মুলাদী উপজেলার প্রত্যেকটিতে ০১ জন সহ মোট ৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

২১ এপ্রিল ০১ জন চিকিৎসক, ০১ জন নার্স ও ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৭ জন চিকিৎসক, ৩ জন নার্স, ০১ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক সহ মোট ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন।

মুলাদী উপজেলায় করোনা শনাক্ত হওয়া রোগী কয়েকদিন পূর্বেই মৃত্যুবরণ করেছেন।

আজ ঢাকায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরনকারী ০১ জন ব্যক্তিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রোটোকল মেনে বরিশালে দাফন করা হয়ছে।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন রোগীর করোনা শনাক্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD