বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশালে ওষুধ কোম্পানীর কর্মকর্তার লাশ উদ্ধার

বরিশালে ওষুধ কোম্পানীর কর্মকর্তার লাশ উদ্ধার

Sharing is caring!

ঢাকা-বরিশাল মহাসড়কের গড়িয়ারপার নামক স্থানে রাস্তার পাশ থেকে সুজিত হালদার (৪০) নামে ওষুধ কোম্পানীর কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়েছে। সে বেক্সিমকো ফার্মার এরিয়া ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

বুধবার বিকালে তার লাশ উদ্ধার করা হয়। এসময় তার শরীরে পিপিই পরা ছিলো। করোনা আতংকে স্থানীয় লোকজন কাছে না গেলে পুলিশ এসে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তার সাথে শাহে নেওয়াজ নামে একজন সহযোগী জানান, বরিশাল থেকে তারা গৌরনদী উপজেলায় যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল দাড় করিয়ে রাস্তার পাশে একটি গাছের উপর বসে পরেন। এর একটু পরেই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পরেন এবং শ্বাসকষ্ট শুরু হয়। এসব দেখে মুঠোফোনে ওই ব্যক্তির বাড়িতে খবর দেয়া হয়। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে এবং সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এয়ারপোর্ট থানার ওসি জাহিন বিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD