শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বরিশালে চিকিৎসক ও মেডিকেল ছাত্র করোনায় আক্রান্ত, সংখ্যা বেড়ে ১৭

বরিশালে চিকিৎসক ও মেডিকেল ছাত্র করোনায় আক্রান্ত, সংখ্যা বেড়ে ১৭

Sharing is caring!

প্রানঘাতি করোনা ভাইরাসে বরিশালে আরো এক চিকিৎসক ও একজন মেডিকেল কলেজের ছাত্র আক্রান্ত হয়েছেন। এছাড়াও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীণ অবস্থায় মৃত বৃদ্ধ’র রিপোর্টও করোনা পজিটিভ এসেছে। এই রোগী বৃহস্পতিবার দুপুরে বরগুনার বেতাগী উপজেলা থেকে এই হাসপাতালে ভর্তি হয়।

শুক্রবার বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত চিকিৎসক আগৈলঝাড়া উপজেলা কমপ্লেক্সে দায়িত্বরত ছিলেন এবং তার চিকিৎসক স্ত্রীও এর আগে করোনায় আক্রান্ত হয়।

বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, দুই স্বামী-স্ত্রীই চিকিৎসক। এদের মধ্যে প্রথমে উপজেলার বাকাল ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র’র নারী চিকিৎসক করোনায় আক্রান্ত হন এবং আজ শুক্রবার তার চিকিৎসক স্বামীর টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। এরা দুজনই বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজের এক ছাত্র করোনায় আক্রান্ত হয়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি গৌরনদী উপজেলায় এবং সে গত দুইদিন পূর্বে কুমিল্লা থেকে বরিশালে এসেছে বলে নিশ্চিত করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন।

তিনি আরো জানান, শুক্রবার বিকালে বরগুনার বেতাগী থেকে আসা যে বৃদ্ধ রোগী করোনার উপসর্গ নিয়ে মারা গেছে তার নমুনা পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে। এছাড়া শুক্রবার শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীনদের মধ্যে ১৬ জনের নমুনা পরীক্ষা করার পর ৩ জনের করোনা পজিটিভ এসেছে এবং এই ইউনিটে ভর্তি থাকা ২৩ রোগীর মধ্যে ৫ জনের করোনা পজিটিভ বলে জানান হাসপাতাল পরিচালক বাকির হোসেন।

সব মিলিয়ে বরিশাল জেলায় মোট ১৭ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে দুইজন চিকিৎসক ও দুইজন নার্সও রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD