বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত
বরিশালে সামাজিক দুরত্ব বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত

বরিশালে সামাজিক দুরত্ব বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত

Sharing is caring!

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খানের নির্দেশে হাট বাজার গুলোতে সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদারের নেতৃত্বে ট্রাফিক পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার বেলা ১১টায় বরিশাল নগরীর পোর্টরোড, চকবাজার, নতুন বাজার, সাগরদী বাজার ও চৌমাথা বাজারে অতিরিক্ত জনসমাগম বন্ধ এবং সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে অভিযান পরিচালনা করেন ট্রাফিক ডিসি মোঃ জাকির হোসেন মজুমদার।

এসময় তিনি বলেন, প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে হাট বাজারে অতিরিক্ত জনসমাগম বন্ধ ও সামাজিক দুরত্ব বজায় রাখা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে পুলিশ। নগরীর পোর্টরোডে দিনের বেলায় শুধু মাছ ব্যাতীত তরমুজের ট্রাক প্রবেশ বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও চকবাজার এলাকায় অনওয়ে চালু করা হয়েছে। আশা করছি এর মাধ্যমে নগরীতে অতিরিক্ত জনসমাগম কমে যাবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকারিয়া রহমান, টিআই আঃ রহিম,সার্জেন্ট রানা সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD