বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাউফলে করোনা উপসর্গে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়নি

বাউফলে করোনা উপসর্গে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়নি

Sharing is caring!

করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামে নাসির মোল্লা (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। মৃতের দেহ থেকে নমুনা সংগ্রহ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল হব ফকির বলেন, মৃত নাসির উদ্দিনের বাড়ি গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামে। তিনি ৩-৪ দিন আগে ঢাকা থেকে তার নিজ বাড়িতে আসেন। সেখান থেকে দুই দিন আগে শ্বশুর বাড়ি বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের মহাশ্রাদ্ধি গ্রামের মন্নান চৌকিদারের বাড়ি আসেন। মঙ্গলবার ভোর রাতে সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে নাসির উদ্দিন মারা যান। তিনি একজন বার্ন রোগী ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি আসেন। মঙ্গলবার দুপুরে মৃত নাসির উদ্দিনের লাশ শশুর বাড়ি থেকে তার নিজ গ্রামের বাড়ি নেয়া হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্দিষ্ট সময়ে স্বাস্থ্য কর্মীরা এসে মৃত নাসির উদ্দিনের দেহ থেকে নমুনা সংগ্রহ করেনি।

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, মঙ্গলবার ভোর রাতে জ্বর, সর্দি ও কাশি নিয়ে মারা যায় নাসির। আমাদেরকে বিলম্বে খবর দেয়ায় মৃতের দেহ থেকে নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। নিয়মানুযায়ি মারা যাওয়ার ৩ ঘন্টার মধ্যে মৃতের দেহ থেকে নমুনা সংগ্রহ করতে হয়। তবে মৃত নাসির উদ্দিনের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের দেহ থেকে নমুনা সংগ্রহ করা হবে।

প্রতিবেশী কয়েকজন জানান, করোনা উপসর্গ নিয়ে শশুরবাড়ি আসেন নাসির। এরপর তাকে ওই বাড়ির কাঁচারি ঘরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। মঙ্গলবার ভোররাতে তিনি মারা যান।

বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, ঘটনাস্থলে একটি মেডিকেল টিম ও পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু তার সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট ছিল তাই ওই বাড়ি লকডাউন করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD