রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
গৌরনদীতে ৫৫ বস্তা চাল জব্দ, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ৩

গৌরনদীতে ৫৫ বস্তা চাল জব্দ, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ৩

Sharing is caring!

বরিশালের গৌরনদী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বাকাই বাজার থেকে ওই চালসহ তাদের আটক করা হয়।

আটক প্রদীপ দত্ত (৪৫) উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও বাকাই গ্রামের হরিপদ দত্তের ছেলে। অন্য দুজন হলেন- একই এলাকার ক্রেতা মুদি দোকানদার পঙ্কজ সাহা ও ভ্যানচালক শঙ্কর পাল।

উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার জানান, খাঞ্জাপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় এক হাজার ৯০৫ জন সুবিধাভোগী রয়েছে।

১০ টাকা কেজি দরে চাল বিক্রির লক্ষ্যে কর্মসূচির শুরুতেই ওই ইউনিয়নের ৯৫৩ জনের জন্য বাকাই বাজারে প্রদীপ দত্তকে ও ৯৫২ জন সুবিধাভোগীর জন্য ভূরঘাটা বাজারে ফরিদ বেপারীকে ডিলার নিয়োগ দেয়া হয়।

গৌরনদী থানার এসআই কে. এম আ. হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দিবাগত রাত ১২টার দিকে বাকাই বাজারে অভিযান চালিয়ে পঙ্কজ সাহার মুদি দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৫ বস্তা চাল জব্দ করা হয়।

এ সময় চাল ক্রেতা মুদি দোকানদার পঙ্কজ সাহা, চালের ডিলার প্রদীপ দত্ত, ভ্যানচালক শঙ্কর পালকে আটক করা হয়।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, এ ব্যাপারে আটককৃত ডিলার প্রদীপ দত্তকে আসামি করে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক বেপারী বলেন, বিষয়টি আমরা শুনেছি। চালের ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রদীপ দত্তকে দল থেকে বহিষ্কার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD