বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে পৃথক দুর্ঘটনায় শিক্ষিকাসহ ২ নারীর মৃত্যু

বরিশালে পৃথক দুর্ঘটনায় শিক্ষিকাসহ ২ নারীর মৃত্যু

Sharing is caring!

বরিশালে বাকেরগঞ্জে ও উজিরপুরে পৃথক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাসহ দুই নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এরমধ্যে বরিশাল জেলার বাকেরগঞ্জে পানিতে ডুবে মাসুমা বেগম (৬০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) দুপুরে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা দুধল মৌ গ্রামে বাড়ীর পুকুরে পড়ে তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, বুধবার দুপুরে পরিবারের সকলের কাজের ফাঁকে মাসুমা বেগম গোসল করতে গিয়ে পুকুরে পড়ে যায়। পড়ে তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজা-খুঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা৷ সেখানের কর্তব্যরত চিকিৎসক মৌয়ুরী আক্তার মাসুমা বেগম কে মৃত বলে ঘোষনা করেন।

এদিকে বরিশালের উজিরপুরে ব্যাটারী চালিত ভ্যানগাড়ীতে ওড়না পেঁচিয়ে সীমা আক্তার রিতা নামে এক প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

বুধবার (০৮ এপ্রিল) দুপুর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তাঁর মৃত্যু হয়। নিহত রিতা, গৌরনদী উপজেলার চাঁদশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম খানের মেয়ে। তাঁর বাড়ি উজিরপুর পৌরসভার ৯ ওয়ার্ড পরম্বান্দসাহা গ্রামে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মৃত রিতার পিতা মোঃ শহীদুল ইসলাম খান জানান, বুধবার দুপুরে ভ্যানগাড়ী যোগে বরিশাল থেকে উজিরপুরের উদ্দেশ্যে রওয়ানা দেয় রিতা। পথিমধ্যে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার মেজর এম এ জলিল (দোয়ারিকা-শিকারপুর) ব্রীজের ঢালে নামার সময় ভ্যান গাড়ীতে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সড়কে পড়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পায় রিতা। পড়ে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে রিতা মারা যায়৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD