সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
প্রধানমন্ত্রীর তহবিলে ১ দিনের বেতন দিচ্ছে ববি শিক্ষক সমিতি

প্রধানমন্ত্রীর তহবিলে ১ দিনের বেতন দিচ্ছে ববি শিক্ষক সমিতি

Sharing is caring!

পুরো বিশ্ব আজ নজিরবিহীনভাবে স্তব্ধ কোভিড-১৯ ভাইরাস দ্বারা সংক্রমণের কারণে। বাংলাদেশও এই মারাত্মক ঝুঁকির বাইরে নয়। উচ্চ ঝুঁকির কথা বিবেচনা করে সরকার দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে এবং সবাইকে ঘরে থাকার জন্য কঠোর পরামর্শ দিয়েছে।

বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা এমন যেখানে একটা উল্লেখযোগ্য জনগোষ্ঠী আছে যারা দিন আনে দিন খায়। এসব প্রান্তিক জনগোষ্ঠীর একটা কঠিন সময় পার করতে হচ্ছে। প্রান্তিক এই জনগোষ্ঠীর জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন মহল এগিয়ে এসেছে।  এসব গরিব-দুস্থদের অসহায়ত্বের কথা ভেবে একদিনের বেতন দিচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি।

শুক্রবার (৩ এপ্রিল) বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভায় মানবিক দিক বিবেচনা করে ১ (এক) দিনের বেতন এই অসহায় জনগোষ্ঠীকে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রোববার (৫ এপ্রিল) বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাতিষ্ঠানিকভাবে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে থাকবে। আপনাদের এবং পরিবারের সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD