রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে সাংবাদিক সংগঠনের নিন্দা ও প্রতিবাদ

বরিশালে সাংবাদিক সংগঠনের নিন্দা ও প্রতিবাদ

Sharing is caring!

বাংলাদেশ পুলিশের ফেইজ বুক গ্রুপ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ’র মিডিয়া সেল নামক ফেইজ বুক গ্রুপে গত শুক্রবার ৩ এপ্রিল যমুনা টেলিভিশনে প্রচারিত ”বরিশালে প্রবাসীর পরিবারকে হয়রানির” একটি সংবাদের পরিপ্রক্ষিতে পুলিশ বিভাগের দেয়া বক্তব্য বরিশাল সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় চলছে।

শনিবার (৪ঠা এপ্রিল) বিভিন্ন সংগঠনের প্রেস বিজ্ঞপ্তি গুলো তুলে ধরা হলো।

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব:
বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ’র মিডিয়া সেল নামক ফেসবুক মেসেঞ্জার গ্রুপে গত ৩ এপ্রিল শুক্রবার যমুনা টেলিভিশনে প্রচারিত বরিশালের একটি সংবাদের পরিপ্রেক্ষিতে পুলিশ বিভাগের দেয়া বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদটি যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। কিন্তু পুলিশ আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে যেসব বিষয়ের অবতারণা করেছে তা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। কারন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ব্যক্তির বক্তব্যসহ সংবাদ প্রকাশ করেন গণমাধ্যমকর্মীরা। সংবাদে কোন রিপোর্টারের ব্যক্তিগত মন্তব্য করার সুযোগ নেই।

এঘটনায় প্রচারিত ওই সংবাদ সম্পর্কে সংশ্লিষ্ট টেলিভিশন কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ পাঠানো বা প্রেস কাউন্সিলে অভিযোগ করার সুযোগ রয়েছে। পুলিশ বিভাগ তা করেছেন কিনা আমাদের জানা নেই। কিন্তু সংশ্লিষ্ট সংবাদকর্মী কাওছার হোসেনের ছবিসহ নিজস্ব মন্তব্য ফেসবুকে ছড়িয়ে যে মানহানী করা হয়েছে তা কোন ভাবেই কাম্য নয়।
তাই এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি মানবেন্দ্র বটব্যাল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সকল সদস্যবৃন্দ।
পাশাপাশি তাঁরা মনে করেন, পুলিশ বিভাগের কোন কোন ব্যক্তি সাংবাদিক ও পুলিশের মধ্যে দ্বন্দ্ব বাধিয়ে দেওয়ার জন্য এধরণের স্টাটাস দিয়েছেন। তাই দেশ ও জাতির স্বার্থে রিপোর্টারের ছবি সহ ৩ এপ্রিল দেয়া ওই স্টাটাস অবিলম্বে ডিলেট দেয়া উচিত।
আমরা আশাবাদী যে, অবিলম্বে ফেসবুক থেকে ছবিসহ ওই স্টাটাসটি মুছে দিয়ে সংবাদকর্মী এবং পুলিশের মধ্যে চলমান সু-সম্পর্ক বজায় রাখবে পুলিশ বিভাগ।

ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ এ্যাসোসিয়েশন (এনডিবিএ):

বাংলাদেশ পুলিশ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল পরিচালিত ফেসবুক পেজে গত ৩ এপ্রিল (শুক্রবার) যমুনা টেলিভিশনে প্রচারিত বরিশালের একটি সংবাদের পরিপ্রক্ষিতে পুলিশ বিভাগের দেয়া বক্তব্যে ক্ষুব্ধ এবং মর্মাহত হয়েছেন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ এ্যাসোসিয়েশন (এনডিবিএ)।
শনিবার এক প্রেস বিবৃতিতে সংগঠনটির সভাপতি পুলক চ্যাটার্জি ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন এ অনুভূতি প্রকাশ করেন।

ফটোসাংবাদিক ঐক্য পরিষদ:

বাংলাদেশ পুলিশের ফেইজ বুক গ্রুপ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ’র মিডিয়া সেল নামক ফেইজ বুক গ্রুপে গত শুক্রবার ৩ এপ্রিল যমুনা টেলিভিশনে প্রচারিত বরিশালে প্রবাসীর পরিবারকে হয়রানির একটি সংবাদের পরিপ্রক্ষিতে পুলিশ বিভাগের দেয়া বক্তব্য ফটোসাংবাদিক ঐক্য পরিষদের দৃষ্টিগোচর হয়েছে।

এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বরিশাল ফটোসাংবাদিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক শাফিন আহমেদ রাতুল, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানাসহ সকল সদস্যবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD