বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে শিশু পরিবারসহ কয়েকটি প্রতিষ্ঠান এর আয়োজনে কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ (ভিডিওসহ)

বরিশালে শিশু পরিবারসহ কয়েকটি প্রতিষ্ঠান এর আয়োজনে কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ (ভিডিওসহ)

Sharing is caring!

প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে পিছিয়ে নেই বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল মহানগর মহিলা মানবাধিকার কমিটি এবং বরিশাল সরকারি জিলা স্কুলের এসএসসি ২০১৪ সালের ব্যচের শিক্ষার্থীরা পাশাপাশি সমাজসেবার পক্ষ থেকে বরিশাল সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১ টার দিকে নগরীর আমতলার মোড়ে সরকারি শিশু পরিবার দক্ষিণ এবং উত্তরে ৫০০ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ফল, সাবান, হ্যান্ড স্যানিটাইজার এবং সিভিট বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার, প্রবেশের অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ। পরে সেখান থেকে ব্রাউন কম্পাউন্ড রোড রয়েল সিটি হসপিটাল প্রাঙ্গণে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল মহানগর মহিলা মানবাধিকার কমিটি’র পক্ষ থেকে ১৫০ জন কর্মহীন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় প্রত্যেককে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ ও একটি করে সাবান দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সিনিয়র গভর্নর ও বরিশাল জেলা কমিটির সভাপতি মোঃ মাহামুদুল হক খান মামুন, বিভাগীয় সমন্বয়কারী ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কাজী আল মামুন, বরিশাল মহানগর মহিলা মানবাধিকার কমিটি’র সভাপতি কাজী আফরোজা, সাধারণ সম্পাদক রোকসানা আইভি, রেবেকা সুলতানা প্রমুখ।

পরে সরকারি বরিশাল কলেজ সংলগ্ন এলাকায় বরিশাল সরকারি জিলা স্কুলের এসএসসি ২০১৪ সালের ব্যচের শিক্ষার্থীদের আয়োজনে ১২১ জন কর্মহীন খেটে-খাওয়া দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ঘরে ঘরে গিয়ে ৫ দিনের নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় বরিশাল জিলা স্কুলের এসএসসি ২০১৪ সালের ব্যচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক বলেন, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত বাহিরে বের না হবার আহবান জানান।

ভিডিও দেখতে ক্লিক করুন:

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD