মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে হিজরাদের মাঝে ত্রাণ বিতরণ

বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে হিজরাদের মাঝে ত্রাণ বিতরণ

Sharing is caring!

প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে থমকে গেছে পুরো বিশ্ব। করোনা আক্রান্ত প্রতিরোধে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, বিপণিবিতান, গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে। বরিশালের প্রশাসন উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনগণকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখতে এরিমধ্য নানা কর্মসূচি গ্রহন করেছে। নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের জন্য আহার্যের ব্যাবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
সোমবার (৩০ মার্চ) বিকাল ৪ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যান সংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কতৃক প্রদত্ত করোনা ভাইরাস প্রতিরোধে নিম্ন আয়ের কর্মহীন খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে ৫০ জন হিজরাদের মাঝে এই ত্রাণ সামগ্রি বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।
এসময় তিনি সরকারের নিয়ম মেনে গণজমায়েত না করে সরকারের নির্দেশনা নেনে বাসায় অবস্থান করার অনুরোধ জানিয়েছেন। প্রত্যেক হিজরাকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু এবং একটি করে সাবান, দুইটি মাক্স বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD