মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
ব‌রিশা‌লে স্কুল ছাত্রীর আত্মহত্যা

ব‌রিশা‌লে স্কুল ছাত্রীর আত্মহত্যা

Sharing is caring!

বরিশাল নগরীতে প্রেম সংক্রান্ত কারণে গলায় ফাঁস দিয়ে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার বেলা ১১টার দিকে বরিশাল নগরীর বেলতলা খেয়াঘাট এলাকায় ফাহিমা আক্তার (১৫) নামের ওই কিশোরী নিজ ঘরে আত্মহত্যা করে।

আত্মহননকারী ফাহিমা বেলতলা খেয়াঘাট এলাকার বাসিন্দা মনিরুল ইসলাম হাওলাদারের মেয়ে এবং বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী বলে জানাগেছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।

মৃতের স্বজনরা জানান, ‘পরিবারের সদস্যরা জানিয়েছে প্রেম সংক্রান্ত কারণে বেলা ১১টার দিকে ওই স্কুল ছাত্রী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। টের পেয়ে তাকে উদ্ধার করে বেলা ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD