বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত
বরিশালে যৌতুকের দাবীতে স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন

বরিশালে যৌতুকের দাবীতে স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন

Sharing is caring!

বরিশালে যৌতুকের দাবি মেটাতে না পারায় স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাদকাসক্ত স্বামী শাওন সরদারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সরদার পারা এলাকার বাসা থেকে শাওন সরদারকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পুলিশের উপ-পরিদর্শক সমীরন মন্ডল জানান, এ ঘটনায় স্ত্রী হ্যাপি বেগম বাদী হয়ে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে স্বামী শাওন সরদারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশ আরো জানায়, হ্যাপিকে মাসের পর মাস যৌতুকের দাবিতে মানসিক ও শারিরীকভাবে নির্যাতন করে আসছিলো শাওন। নির্যাতন থেকে রক্ষা পাওয়ার জন্য কয়েকদফায় স্বামীকে কয়েক লক্ষ টাকা এনে দেয় হ্যাপি।

সম্প্রতি ব্যবসার কথা বলে নতুন করে দশ লক্ষ টাকা দাবি করে শাওন। এই টাকা দিতে না পারায় হ্যাপিকে মারধর করে একপর্যায়ে গত শুক্রবার তার মাথার চুল ন্যাড়া করে দেয়া হয়। এরপর বাসা থেকেও তাকে তাড়িয়ে দেয়া হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শনিবার মামলা দায়ের করেন হ্যাপি। এর ভিত্তিতে অভিযান চালিয়ে শাওনকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD