শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
করোনা প্রতিরোধে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে বিলবোর্ড-ব্যানার

করোনা প্রতিরোধে পানিসম্পদ প্রতিমন্ত্রীর পক্ষে বিলবোর্ড-ব্যানার

Sharing is caring!

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় থেমে নেই বরিশাল সদর আসনের সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অন.) জাহিদ ফারুক শামীম।

করোনা ভাইরাস থেকে সাধারণ জনগণকে সুরক্ষায় তিনি একের পর এক উদ্যোগ নিচ্ছেন। তার হয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তার অনুসারী আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ দলীয় নেতা-কর্মীরা।

এরই অংশ হিসেবে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এর পক্ষ থেকে বরিশাল সিটি ও সদর উপজেলায় করোনাভাইরাসের ভয়াবহতা, কিভাবে ছড়ায় এবং এ থেকে প্রতিকার পেতে করোনীয় বিভিন্ন তথ্য সম্বলিত সাইনবোর্ড ও ব্যানার স্থাপন করা হয়েছে।

বরিশাল মহানগর আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক মাহমুদুল হক খান মামুনের উপস্থিতিতে বরিশাল জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জুবায়ের আবদুল্লাহ জিন্না ঘুরে ঘুরে নিজ হাতে ব্যানারগুলো লাগিয়েছেন।

জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আবদুল্লাহ জিন্না জানান, মাননীয় প্রতিমন্ত্রীর উদ্যোগে বিলবোর্ড, সাইনবোর্ড ও ব্যানার স্থাপন করছেন তারা। শুক্রবার জুমা নামাজের পরে নগরীর ৩০টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১০টি ইউনিয়নে ৫০টি সাইনবোর্ড, বিলবোর্ড ও ব্যানার লাগানো হয়েছে।

এরমধ্যে মন্ত্রীর নির্বাচনী এলাকা সদর উপজেলার ১০টি ইউনিয়নে জনগুরুত্বপূর্ণ এলাকায় দুটি করে সাইনবোর্ড, বিলবোর্ড ও ব্যানার লাগানো হয়েছে।

এসময় সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, মহানগর ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ বরিশাল নগর ও উপজেলার ১০টি ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জানাগেছে, শুরু থেকেই প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের উদ্যোগে বরিশাল নগরের ত্রিশটি ওয়ার্ড ও সদর উপজেলার ১০টি ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করার লক্ষে মাইকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

এসময় সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে থাকার আহবান জানিয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার পাশাপাশি করোনা ভাইরাসের সংক্রমন রোধ সম্পর্কে সাধারণ জনগনকে অবহিত করা হচ্ছে।

এছাড়াও করোনা ভাইরাস থেকে জনগণকে সুরক্ষা করার লক্ষে হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী বিতরণ করেন তিনি। জনগণের পাশাপাশি পুলিশ প্রশাসন ও বরিশালে কর্মরত বিভিন্ন সাংবাদিকদের নিজেদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD