শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি
মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অস্তিত্ব রক্ষার নির্বাচন

মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অস্তিত্ব রক্ষার নির্বাচন

Sharing is caring!

ক্রাইমসিন২৪ :

বরিশালের উন্নয়নে ৩০ ডিসেম্বরের নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন নিরীক্ষা কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যদা) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ।

তিনি বলেন, যারা জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় তাদের ভোট দেবেন, নাকি যারা উন্নয়ন করে তার ধারাবাহিকতা বজায় রাখতে ভোট দেবেন। সেই বিচার বিশ্লেষণ করতে হবে।

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার (০৭ ডিসেম্বর) সকালে বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথির তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, স্বাধীনতা বিরোধী মৌলবাদী বিএনপি চক্র ক্ষমতায় গেলে আপনারা (আওয়ামী লীগ) কেউ বাঁচতে পারবেন না। এ নির্বাচন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অস্তিত্ব রক্ষার নির্বাচন। লড়াইয়ে বিজয়ী হয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।

বরিশাল ক্লাবের অমৃতলাল দে মিলনায়তনে আয়োজিত সদর উপজেলা সভাপতি মনিরুল ইসলাম ছবির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস, জেবুন্নেসা আফরোজ, বরিশাল-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাহিদ ফারুক, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে সদর আসনের বিদায়ী এমপি জেবুন্নেছা আফরোজ আবেগাপ্লুত হয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ৩০ ডিসেম্বর নৌকার বিজয় সু-নিশ্চিত করার আহ্বান জানান।

এছাড়া সভায় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD