মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
গাজীপুরে ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশসহ দুইজন গুলিবিদ্ধ

গাজীপুরে ডাকাতদের সঙ্গে বন্দুকযুদ্ধে পুলিশসহ দুইজন গুলিবিদ্ধ

Sharing is caring!

অনলাইন ডেক্স: গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ডাকাতদের সঙ্গে পুলিশের গুলাগুলিতে পুলিশের উপপরিদর্শকসহ এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় লুণ্ঠিত মালামালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সদর থানার ওসি আলমগীর হোসেন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেন।

রোববার রাত ১১টার দিকে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ৪ নং গেইটের সামনে ৭-৮ জন ডাকাত দল অবস্থান করে কয়েকজন লোককে জিম্মি করে টিভিসহ বিভিন্ন মালামাল লুট করছে এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে পুলিশের উপপরিদর্শক জহিরুল ইসলামের বুকের বাম পাশে গুলি লাগে। এক পর্যায়ে পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে রাজেন্দ্রপুর এলাকার চিহ্নিত ডাকাত শরীফ পায়ে গুলিবিদ্ধ হন এবং অপর সদস্যরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে চার জিম্মি, লুট করা টিভিসহ বিভিন্ন মালামাল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গুরুতর আহত উপপরিদর্শক জহিরুল ইসলাম ও ডাকাত শরীফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD