বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরিশালে বাসদের তরল সাবান ও জীবাণুনাশক স্প্রে বিতরণ

বরিশালে বাসদের তরল সাবান ও জীবাণুনাশক স্প্রে বিতরণ

Sharing is caring!

হাত ধোয়ার তরল সাবান ও জীবাণুনাশক স্প্রে তৈরি করে সাধারণ শ্রমজীবি মানুষের মধ্যে বিতরণ শুরু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা কমিটি।

রোববার (২২ মার্চ) দুপুরে নগরের অশ্বিনী কুমার হলের সামনে আনুষ্ঠানিকভাবে যানবাহন চালক ও শ্রমজীবি মানুষের মধ্যে বিনামূল্যে বাসদের তৈরি করা এসব সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়।

এসময় বাসদ বরিশাল জেলা শাখার আহবায়ক ইমরান হাবিব রুম্মন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ডা. মনীষা চক্রবর্তী বাংলানিউজকে জানান, শুরু থেকেই করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে, জনসচেতনার লক্ষে কাজ করে যাচ্ছে বাসদ। মাঠ পর্যায়ে মাইকে সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি লিফলেটও বিতরণ করছেন তারা। এছাড়াও হেল্পলাইনে ও সরাসরি সাধারণ মানুষকে স্বাস্থ্য সহায়তা দিচ্ছেন তারা।

তিনি জানান, দলীয় নেতা-কর্মীদের চেষ্টায় সাধারণ মানুষ বিশেষ করে শ্রমজীবী মানুষের মধ্যে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে বিতরণ কার্যক্রম শুরু করেছেন। প্রথমদিনেই তারা তিনশ’র বেশি মানুষকে এ সহায়তা দিয়েছেন। পরে আরও মানুষকে এ সহায়তা দেওয়া হবে।

ডা. মনীষা চক্রবর্তী জানান, জীবাণুনাশক স্প্রে ও হাত ধোয়ার তরল সাবান দলীয় উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তারা ম্যানুয়ালি তৈরি করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD