মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
শেবাচিমে করোনা সনাক্তকরণ ল্যাব স্থাপনের আবেদন

শেবাচিমে করোনা সনাক্তকরণ ল্যাব স্থাপনের আবেদন

Sharing is caring!

বরিশাল বিভাগে শুক্রবার (২০ মার্চ) পর্যন্ত ৭৬৪ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পিরোজপুর ও বরিশাল জেলায় ৩ জন রয়েছেন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি। করোনার মহামারিতে এই বিভাগেও আঘাত হানার শঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

আর স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিপুল পরিমান মানুষ রয়েছে এই বিভাগে যারা বিদেশ ফেরত। কমপক্ষে ১০ হাজার মানুষ বিদেশ ফেরত থাকলেও তাদের শরীরে করোনা ভাইরাস রয়েছে কিনা তা পরীক্ষা করার কোন ব্যবস্থা নেই বরিশালে। অথচ দেশের বাকি ৭টি বিভাগে করোনা আক্রান্তের পরীক্ষা কেন্দ্র স্থাপন করছে সরকার। এতে করে উদ্বেগের মধ্যে পরেছে স্থানীয় জনপ্রশাসন বিভাগ।

বরিশাল জেলা প্রশাসন জানিয়েছেন, বাকি ৭টি বিভাগের মত বরিশাল বিভাগেও যেন করোনা আক্রান্তের পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয় তার আবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরিশাল জেলার জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান দক্ষিণাঞ্চলের সার্বিক জনসংখ্যা, বিদেশ ফেরত এবং করোনা আক্রান্তের চিত্র তুলে ধরে এই আবেদন করেন।

শুক্রবার মন্ত্রণালয়ে তিনি চিঠি প্রেরণ করেন।

এ বিষয়ে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, দক্ষিণাঞ্চলের মধ্যে সবচেয়ে উপযুক্ত হাসপাতাল হচ্ছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। আমি এই অঞ্চলের মানুষের জন্য এই হাসপাতালে যেন করোনা ভাইরাস সনাক্তকরণ ল্যাব স্থাপন করা হয় তার জন্য আবেদন জানিয়েছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD