মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশাল বিভাগে ৭৬৪ জনকে হোম কোয়ারেন্টিনে

বরিশাল বিভাগে ৭৬৪ জনকে হোম কোয়ারেন্টিনে

Sharing is caring!

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে ৭৬৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ৩৬২ জন হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। যা আগের ২৪ ঘণ্টার প্রায় দ্বিগুণ। আগের ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনে ২১৩ জনকে আনা হয়েছিল।

শুক্রবার (১৯ মার্চ) বেলা ১২ টায় স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।

বিভাগের ছয় জেলার হিসাব অনুযায়ী, বরিশালে নতুন ৬৩ জনসহ ১৪৫ জন, পটুয়াখালীতে নতুন ৩৮ জনসহ ৭৭ জন, ভোলায় নতুন ১৩১ জনসহ ১৮০ জন, পিরোজপুরে নতুন ৩৭ জনসহ ১২০ জন, বরগুনায় নতুন ৬৫ জনসহ ১৪৫ জন ও ঝালকাঠিতে নতুন ২৮ জনসহ ৯১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এছাড়া বরিশাল সিটি করপোরেশন এলাকায় ৬ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাসুদেব কুমার জানান, কোয়ারেন্টিনে থাকা ৭৬৪ জনের অধিকাংশই প্রবাসী। এছাড়া বরগুনা জেলায় ১ জন রোগী আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন, অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে যে একজন রোগী আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। তবে বরিশাল বিভাগে এখন পর্যন্ত কারো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে বিভাগে কোয়ারেন্টিন শেষ করেছেন ৩৮ জন। যারমধ্যে বরিশালে ১৩ জন, পটুয়াখালীতে ৮ জন, পিরোজপুরে ৩ জন, বরগুনায় ১১জন ও ঝালকাঠিতে ৩ জন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD