রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
জেএমবি’র দাওয়াতি শাখার ২ জন সক্রিয় সদস্য আটক

জেএমবি’র দাওয়াতি শাখার ২ জন সক্রিয় সদস্য আটক

Sharing is caring!

বরগুনা থেকে জেএমবি’র দাওয়াতি শাখার ২ জন সক্রিয় সদস্যকে আটক করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা।

বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে র‌্যাব-৮ এর সদর দফতর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আটককৃতরা হলো, বরগুনা সদর থানাধীন গৌরিচন্নার আমতলী এলাকার মৃত হাতেম আলী হাওলাদেরর ছেলে মোঃ আবু সালেহ(৪৫) ও কদমতলার খাজুরতলা এলাকার আলী আকাব্বর মৃধার ছেলে মোঃ ইউসুফ মিরাজ(৩২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আটক মোঃ আবু সালেহ ও মোঃ ইউসুফ মিরাজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা জেএমবি’র দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। উভয়ই শীর্ষ জেএমবি সদস্য মোঃ সুলতান নাসির উদ্দিন ওরফে নাসিরসহ বিভিন্ন শীর্ষ জেএমবি নেতার সান্নিধ্যে জেএমবি কর্মকান্ডে অনুপ্রানিত হয় এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে গমন করে। সংগঠনের সদস্য ও শক্তি বৃদ্ধির লক্ষ্যে ঢাকা, বরিশাল, বরগুনাসহ দেশের বিভিন্ন এলাকায় জেএমবির দাওয়াতী কার্যক্রম পরিচালনা করে থাকে।

এছাড়া পূর্বে গ্রেফতারকৃত অন্য আসামীদের জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়।

আটককৃতরা জেএমবি’র সংগঠন শক্তিশালী করার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় পলাতক আসামীদের দাওয়াত দেয়। বর্তমানে তারা ছদ্মবেশে আত্মগোপন করে উগ্রপন্থী কর্মকান্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD