সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
রাজাপুরে ‘হোম কোয়ারেন্টিন’ না মানায় ৩ প্রবাসীকে জরিমানা

রাজাপুরে ‘হোম কোয়ারেন্টিন’ না মানায় ৩ প্রবাসীকে জরিমানা

Sharing is caring!

বিদেশ থেকে এসে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার সরকারি নির্দেশ অমান্য করায় ঝালকাঠির রাজাপুর উপজেলায় তিন প্রবাসীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) উপজেলার গালুয়া, সত্যনগর ও বাগড়ি গ্রামে অভিযান চালিয়ে তাদের ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ হাওলাদার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা করেন। এসময় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবুল খায়ের রাসেলসহ রাজাপুর থানার পুলিশ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সোহাগ হাওলাদার জানান, বিদেশ থেকে এসে ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার সরকারি নির্দেশ অমান্য করায় ঝালকাঠির রাজাপুর উপজেলায় নেদারল্যান্ড, কাতার ও ওমানফেতর  তিনজনকে জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশফেরত ব্যক্তিদের ১৪ দিন ‘হোম কোয়ারেন্টিনে’ থাকার সরকারি নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী তাদের কোয়ারেন্টিনে থাকার কথা থাকলেও বাইরে ঘোরাফেরা করছিলেন। তাই তাদের জরিমানা করা হয়েছে।

তাদের মধ্যে ওমানফেতর প্রবাসীকে ৫ হাজার টাকা, কাতারফেতর প্রবাসীকে ১০ হাজার টাকা ও নেদারল্যান্ডফেরত প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলেও জানান ইউএনও।

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আবুল খায়ের রাসেল জানান, বিভিন্ন দেশ থেকে ৩০ জনেরও বেশি প্রবাসী রাজাপুরের নিজ বাড়িতে ফিরেছেন। তাদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৬ জনকে ‘হোম কোয়ারেন্টিনে’ রাখা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD