বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
ভোলায় আরও ১০৮ জন হোম কোয়ারেন্টিনে

ভোলায় আরও ১০৮ জন হোম কোয়ারেন্টিনে

Sharing is caring!

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া ও আতঙ্ক সৃষ্টিকারী প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলকভাবে ভোলায় গত ২৪ ঘণ্টায় বিদেশ ফেরত নতুন করে আরও ১০৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ নিয়ে জেলাটিকে ১৫০ জনকে পর্যবেক্ষণে রাখা হলো।

করোনা ভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টিনে রাখা ব্যক্তিদের মধ্যে ওমান, ইতালি, জার্মানি, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, আবুদাবি থেকে আসা এমন ব্যক্তির সংখ্যাই বেশি বলে নিশ্চিত করেছে ভোলার স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা পর্যন্ত জেলাটিতে নতুন করে শুধু লালমোহন উপজেলায় ১০১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর আগে পাঁচ উপজেলায় যাদের সংখ্যা ছিল মাত্র ২৪ জন।

এদের মধ্যে জেলার তজুমদ্দিনে সাতজন, বোরহানউদ্দিনে ১৭ জন, দৌলতখানে ১২, ভোলা সদরে ১০, চরফ্যাশনে তিনজন ও লালমোহন উপজেলায় ১০১ জন রয়েছেন।

ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টিনে রাখা ব্যক্তিরা সবাই বিদেশ ফেরত। তাদের মধ্যে চার জনের জ্বর ও সর্দি-কাশি রয়েছে এবং অন্যরা মোটামুটি স্বাভাবিক রয়েছেন। এছাড়াও সুস্থ প্রমাণ হওয়ায় ইতোমধ্যে তিন জনকে কোয়ারেন্টিন থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

সিভিল সার্জন আরও বলেন, করোনা সংক্রমণ ঠেকাতে প্রস্তুত রয়েছে ভোলার স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে জেলা সদর হাসপাতালসহ প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ওয়ার্ড (আইসোলেশন) রাখা হয়েছে। গঠন করা হয়েছে আটটি মেডিক্যাল টিম। এছাড়াও আটটি কন্ট্রোল রুম খোলা রয়েছে। পুরো জেলার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্বাস্থ্য বিভাগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD