রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
করোনা: কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা!

করোনা: কুয়াকাটা ভ্রমণে নিষেধাজ্ঞা!

Sharing is caring!

করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধে পর্যটন শহর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এদিকে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে প্রয়োজন ব্যতিত সকল হোটেল-মোটেল বন্ধ ঘোষণা করা হবে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় পটুয়াখালী ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বিষয়টি জানান। তিনি বলেন, ইতোমধ্যে সৈকতে বেড়াতে আসা পর্যটকদের উদ্দেশে আমরা মাইকিংয়ের মাধ্যমে অবগত করছি। জনস্বার্থে সরকারের পক্ষ থেকে এ সিদ্বান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

পটুয়াখালীতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলায় এ পর্যন্ত হোম কোয়ারান্টাইনে ২৩ জনকে রাখা হয়েছে।

এদিকে, পটুয়াখালী সদরে পরিবার পরিকল্পনা অফিসের নতুন ভবনে ৫০ শয্যার একটি কোয়ারেন্টাইন ইউনিটের পাশাপাশি জেলার সদর ও উপজেলা হাসপাতালে প্রায় শতাধিক আইসোলেশন শয্যা প্রস্তুত রাখা হয়েছে। করোনা ভাইসরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD