বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বনানীতে দুর্বৃত্তদের হাতে মারধরের শিকার ব্যবসায়ীর মৃত্যু

বনানীতে দুর্বৃত্তদের হাতে মারধরের শিকার ব্যবসায়ীর মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর বনানীতে দুর্বৃত্তদের হাতে মারধরের শিকার শেহজাদ খান হাসান (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (১১ মার্চ) ভোরের দিকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। মঙ্গলবার দিনগত রাতে বনানী কাচাবাজার সংলগ্ন হোটেল সুইটড্রিমের সামনে দুর্বৃত্তদের হাতে মারধরের শিকার হন তিনি।

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার নজরুল ইসলামের ছেলে শেহজাদ। থাকতেন রাজধানীর একটি আবাসিক এলাকায়।

নিহতের চাচাতো বোন ফারজানা আক্তার শারমিন বলেন, ইমপোর্ট এক্সপোর্টের ব্যবসা করতেন শেহজাদ। কয়েকদিন আগে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। দুই দিন আগে তিনি ঢাকা ফেরত আসেন। আজ পুলিশের মাধ্যমে খবর পেলাম যে ওনি মারা গেছেন। কারা হত্যা করেছে বা কেন করেছে তা বলতে পারছি না। তার সঙ্গে কারও শত্রুতা ছিল বলে আমাদের জানা নেই। তবে ব্যবসার জন্য কোনো শত্রুতা থাকতেও পারে। তার হার্টের সমস্যাও ছিল।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ মোখলেসুর রহমান বলেন, তার দুই হাতের কব্জি ও নাভির নিচে কালো দাগ রয়েছে। রক্তাক্ত ক্ষত রয়েছে ডান হাতের আঙুলে। গতরাতে হোটেল সুইটড্রিমের নিচে অজ্ঞাত ব্যাক্তিদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতিহাতির পর সে ওখানে পড়ে ছিলো। পরে স্থানীয়রা উদ্ধার করে ভোর সোয়া ৫টায় উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD