সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
করোনা ঠেকাতে ১০০ কোটি টাকা চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

করোনা ঠেকাতে ১০০ কোটি টাকা চায় স্বাস্থ্য মন্ত্রণালয়

Sharing is caring!

অনলাইন ডেক্স:করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং শিগগিরই এ অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, গত ৫ মার্চ আমরা করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত ওই চিঠির বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। অর্থ বরাদ্দের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি শিগগিরই বরাদ্দ দেয়া হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই চিঠিতে বলা হয়, স্বাস্থ্য বিভাগ করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ও ‘কোভিড-১৯’-এর চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। স্থানীয় সংসদ সদস্য ও জেলা/উপজেলা পরিষদের চেয়ারম্যানকে উপদেষ্টা করে দুটি কমিটি গঠন করা হয়েছে। ‘কোভিড-১৯’ রোগে আক্রান্ত ব্যক্তিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখতে হয়। এজন্য সিসিইউ, আইসিইউ, আইসোলেশন ওয়ার্ড চালু, সহায়ক স্বাস্থ্যসেবা (সাপোর্ট কেয়ার), করোনা ভাইরাস পরীক্ষার জন্য কিট এবং বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের সব জেলা বা জেনারেল হাসপাতালসহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের জন্য চিকিৎসা সুবিধা স্থাপন/ সম্প্রসারণ করা প্রয়োজন। এ লক্ষ্যে চলতি ২০১৯-২০২০ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবালয় অংশে সাধারণ থোক বরাদ্দ খাতে ১০০ কোটি টাকা বরাদ্দ প্রয়োজন।

“এ অবস্থায় করোনাভাইরাস প্রতিরোধ ও ‘কোভিড-১৯’-এ আক্রান্ত মানুষের চিকিৎসা সুবিধা স্থাপন বা সম্প্রসারণের জন্য অর্থ বিভাগের অপ্রত্যাশিক খাত হতে ১০০ কোটি বরাদ্দে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

এ ব্যাপারে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল বলেন, এখনও বরাদ্দ দেওয়া হয়নি। তবে আশা করছি খুব শিগগিরই বরাদ্দ পাবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD