রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে মারধর করলো মুখোশধারি যুবকরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে মারধর করলো মুখোশধারি যুবকরা

Sharing is caring!

পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গনিত বিভাগের এক ছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে অজ্ঞাত মুখোশধারী যুবকদের বিরুদ্ধে।

বুধবার সকালে জান্নাতুল নওরিন উর্মি নামে আহত ওই ছাত্রীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরআগে রোববার (০১ মার্চ) বিকেল সোয়া ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের চতুর্থ ও পঞ্চম তলার মাঝামাঝি সিড়িতে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

আহত শিক্ষার্থীর বরাত দিয়ে মা আফরোজা বেগমসহ পরিবারের সদস্যরা জানান, ০১ মার্চ বিকেল সোয়া ৪ টার দিকে পরীক্ষা শেষে একাডেমিক ভবনের পাঁচতলা থেকে নীচে নামার সময় মুখোশধারী কতিপয় যুবক নওরিনের পথরোধ করে। পরবর্তীতে নওরিনের মুখে কাপর গুজে দেয় এবং মারধর করে। এসময় তারা জ্যামিতিক কম্পাস দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত করে এবং রশি দিয়ে পিটিয়ে জখম করে।

পরবর্তীতে সে সেখান থেকে কোনভাবে বাসায় চলে আসে এবং অসুস্থ হয়ে পড়ে। বাসায় প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও শারিরীক অবস্থার অবনতি হলে বুধবার সকালে নওরীনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে গনিত বিভাগের প্রধান হেনা রানী বিশ্বাস জানান, বিষয়টি মৌখিক কিংবা লিখিত কোন ভাবেই এখন পর্যন্ত আমাদের কাছে শিক্ষার্থীর পক্ষ থেকে জানানো হয়নি। এছাড়া এরকম কোন ঘটনা ঘটলে কারো না কারো দেখা বা জানার কথা, কিন্তু কেউই কিছু বলেনি।

প্রক্টর সুব্রত কুমার দাস বলেন, এরকম কোন অভিযোগ পেলে অবশ্যই ঘটনা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। কিন্তু কোন ধরনের অভিযোগ আমাদের কাছে এসে পৌছায়নি।

উল্লেখ্য, ২০১৮ সালে ১৫ অক্টোবর নওরিনকে ফোনে হুমকি দেয়া হয়েছিলো, যে ঘটনায় শিক্ষার্থীর বাবা অ্যাডভোকেট আব্দুল মন্নান মৃধা থানায় সাধারণ ডায়েরি করেন। যে ঘটনায় নানানভাবে হয়রানি হওয়ার পরে নতুন করে অভিযোগ দিতে চাচ্ছেন না বলে জানিয়েছেন শিক্ষার্থীর পরিবারের সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD