বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
তিন মিলিয়নে বিক্রি হল আইনস্টাইনের ‘গড লেটার’

তিন মিলিয়নে বিক্রি হল আইনস্টাইনের ‘গড লেটার’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক:

আলবার্ট আইনস্টাইনের আলোচিত চিঠি ‘গড লেটার’ বিক্রি হয়েছে ৩ মিলিয়ন ডলারে। কথিত ওই গড লেটারে আসলে কী ছিল? ওই গড লেটার লেখা হয়েছিল ১৯৫৪ সালে এবং আশা করা হচ্ছিল নিউইয়র্কে নিলামে এটি হয়তো দেড় মিলিয়ন ডলার পর্যন্ত দামে বিক্রি হতে পারে। নোবেল বিজয়ী এই বিজ্ঞানী ৭৪ বছর বয়সে তখন দেড় পাতার একটি চিঠি লিখেছিলেন জার্মান দার্শনিক এরিক গুটকাইন্ডের কাছে তার একটি কাজের জবাব হিসেবে।

কিন্তু এটাকেই এখন দেখা হচ্ছে ধর্ম ও বিজ্ঞানের মধ্যকার বিতর্কের একটি গুরুত্বপূর্ণ বিবৃতি হিসেবে। কারণ মৃত্যুর মাত্র এক বছর আগে লেখা এই চিঠির মধ্যেই ছিলো ধর্ম ও দর্শন নিয়ে তার দৃষ্টিভঙ্গি। আর সে কারণেই নিলামে এটি আসলে বিক্রি হয়েছে প্রত্যাশার দ্বিগুণ দামে।

এই চিঠিতে মাতৃভাষা জার্মান ভাষাতেই তিনি ঈশ্বরে বিশ্বাসে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘ঈশ্বর শব্দটি আমার কাছে আর কিছুই না, এটি হলো মানুষের দুর্বলতার একটি বহি:প্রকাশ।’ কোন ব্যাখ্যাই যে তার এ ধারণার পরিবর্তন করতে পারবেনা সেটিও তিনি সেখানে পরিষ্কার করেই লিখে দেন। তিনি যে ইহুদি সম্প্রদায় ও তাদের মানসিকতাকে ধারণ করেন সেই ইহুদিদের তিনি অন্য মানুষদের থেকে আলাদা কিছু নয় বলেই মত দেন।

আইনস্টাইনের চিঠি নিলামে ওঠা এই প্রথম নয়। গতবছরই ইতালির একজন রসায়নের ছাত্রের কাছে দেয়া একটি চিঠি নিলামে ছয় হাজার ডলারে বিক্রি হয়েছিলো। ওই ছাত্র আইনস্টাইনের সাথে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ২০১৭ সালে সুখে বসবাস নিয়ে তার পরামর্শ সম্বলিত একটি নোট প্রায় দেড় মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিলো জেরুজালেমে। এছাড়া তার বিখ্যাত থিওরি অফ রিলেটিভিটি নিয়ে লেখা একটি চিঠি বিক্রি হয়েছিলো প্রায় এক লাখ ডলারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD