মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ
বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

Sharing is caring!

বরিশালের মুলাদি উপজেলায় বিয়ের নাটক সাজিয়ে কিশোরীকে ধর্ষণের দায়ে বাবু মোল্লা নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাবু মোল্লা উপজেলার চরকালেখা গ্রামের হাবিব মোল্লার ছেলে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি বাবু মোল্লা আদালতে উপস্থিত ছিলেন না।

মামলা সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে কিশোরীকে বিয়ের প্রলোভনে কুপ্রস্তাব দিয়ে আসছিলো বাবু মোল্লা। ২০১২ সালের ২৩ মার্চ কিশোরীর বাড়িতে কেউ না থাকার সুযোগে কাজী নিয়ে গিয়ে মিথ্যে বিয়ের নাটক সাজিয়ে শারীরিক সম্পর্ক করে। পরে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করে। ওই বছরের ৬ আগস্ট কিশোরী বিয়ের কাবিননামা রেজিস্টার করার জন্য বললে বিয়ের কথা অস্বীকার করে বাবু। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে মুলাদি থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

একই বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন থানার তৎকালিন উপ-পরিদর্শক (এসআই) সনজিৎ চন্দ্র শীল। মামলায় ১১ জনের মধ্যে ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD