সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে প্রকাশ্যে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন যুবক আটক

পটুয়াখালীতে প্রকাশ্যে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন যুবক আটক

Sharing is caring!

পটুয়াখালীতে প্রকাশ্যে বিকাশ বিক্রয় প্রতিনিধির কাছ থেকে সাড়ে ১২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন যুবককে আটক করা হয়েছে।

ছিনতাই হওয়া টাকার ব্যাগ উদ্ধারে সংশ্লিষ্ট এলাকায় পুলিশের কয়েকটি দল অভিযান চালাচ্ছে বলে দাবী করা হয় পুলিশের পক্ষ থেকে।

টানা তিন দিনের অভিযান চালিয়ে ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হয় পুলিশ।

আটককৃতরা হলো- লোহালিয়া সামসুল হক মৃধা ছেলে জাহিদুল ইসলাম মৃধা(২৪),সুলতান মৃধার ছেলে বাপ্পী(২৬) এবং আলতাভ মৃধার ছেলে আল-আমিন।

ঘটনার বরাদ দিয়ে পুলিশ জানায়- গত বুধবার বিকাশ প্রতিনিধি আবু সায়েম মোহম্মদ নাঈম সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বাউফল উপজেলার উদ্দেশ্যে যাচ্ছিল। লোহালিয়া খোয়াঘাট পাড় হয়ে শৌলা ব্রীজে পৌছালে আটককৃতরা নাঈমের কাছ থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় ওই দিন আল-আমিনকে আটক করে জেলে পাঠানো হয়।

এরপর আত্মগোপনে চলে যায় বাকিরা। শুক্রবার লোহালিয়া নদীর মাঝে একটি নৌকায় অবস্থানকালে জাহিদুল ও বাপ্পীকে আটক করা হয়।

তাদের দেয়া তথ্য অনুযায়ী ছিনতাই হওয়া টাকা উদ্ধারে নামে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD