সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বনি আমিনকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষনা, দ্রুত গ্রেফতারের দাবি

বনি আমিনকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্চিত ঘোষনা, দ্রুত গ্রেফতারের দাবি

Sharing is caring!

কলেজ ছাত্রীকে অপহরণ ও ধর্ষনের মামলার আসামী বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইস্যু ক্লার্ক এবং জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষনা সম্পাদক বনি আমিনকে ঘটনার ৪ দিন পরেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় হতাশা প্রকাশ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পাশাপাশি ১৭ বছর বয়সী ওই কলেজ ছাত্রীর সাথে ঘটা ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বরিশাল মেট্রোপলিটন পু‌লিশের ক‌মিশনার ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাব‌রে বৃহষ্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে স্মারক‌লি‌পি দি‌য়ে‌ছে নারী-শিশু নির্যাতন ও সামা‌জিক অনাচার প্রতি‌রোধ ক‌মি‌টি।

ম‌হিলা প‌রিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী স্মারকলিপি প্রদান করা ছাড়াও বিশ্ববিদ্যাল‌য়ের উপাচার্য’র সা‌থে সাক্ষাত ক‌রে বনি আমিনের বিরু‌দ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন নেতৃবৃন্দ।

অপরদিকে বনি আমিনকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনা করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহষ্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সাম‌নে ব‌রিশাল-পটুয়াখালী মহাসড়‌কে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এসময় তারা ইস্যু ক্লার্ক বনি আমিনকে ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষনাসহ তাকে দ্রুত গ্রেফতার ও শাস্তি নিশ্চিতকরণের দাবি জানান।

এদিকে বনি আমিন যে দ‌লেরই হোক, তাকে অপরাধী হি‌সে‌বে গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পু‌লি‌শের উপ ক‌মিশনার (প্রশাসন) আবু রায়হান মুহাম্মদ সা‌লেহ্। পাশাপাশি বনি আমিনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন উপচার্য অধ্যাপক ড. মোঃ ছা‌দেকুল আরেফিন।

উল্লেখ্য গত ৯ ফেব্রুয়ারী নগরের নথুল্লাবাদ বাস টা‌র্মিনাল এলাকা থে‌কে সরকা‌রি ম‌হিলা ক‌লে‌জের একাদশ শ্রেনীর এক শিক্ষার্থী‌কে অপহরন ক‌রে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইস্যু ক্লার্ক ও বিশ্ববিদ্যালয় তৃতীয় শ্রেনীর কর্মচারী কল্যান পরিষদের সভাপতি বনি আমিন। এ ঘটনায় ১০ ফেব্রুয়ারি রাতে ভিকটিমের মা বন্দর থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। পুলিশ অভিযানে নেমে ভিকটিম উদ্ধার করলেও বনি আমিন পালিয়ে যায়।

উদ্ধার হওয়ার পর ভিকটিম ধর্ষনের অভিযোগ তুলতে তাকে গতকাল মেডিকেল পরীক্ষা করানো হয়। এদিকে এ ঘটনার পরপরই বনি আমিনকে বরিশাল জেলা ছাত্রলীগের তথ্য ও গবেষনা সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠায় জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD