সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ধারালো অস্ত্র নিয়ে শো-ডাউন

বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ধারালো অস্ত্র নিয়ে শো-ডাউন

Sharing is caring!

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ক্রিকেট খেলা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরবর্তীতে উভয় গ্রুপই ধারালো অস্ত্র নিয়ে ক্যাম্পাসে শো-ডাউন দেয়।

মঙ্গলবার দুপুরের এই ঘটনায় কলেজের সমাজকল্যান বিভাগের ১ম বর্ষের ছাত্র মোঃ জাফর গুরুত্বর আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের মূল ভবনের সামনে সমাজকল্যান বিভাগের ১ম ও ২য় বর্ষের মধ্যে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এসময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগ কর্মী সমাজকল্যান বিভাগের ১ম বর্ষের ছাত্র এবং জেলা ছাত্রলীগের সহ সভাপতি আতিকুল্লাহ মুনিমের অনুসারী ফাহিমের সাথে একই বিভাগের ২য় বর্ষের ছাত্র ও মহানগর ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্নার অনুসারী ফয়সালের সাথে দ্বন্দ হয়।একপর্যায়ে দুই গ্রুপ মারামারিতে জরিয়ে পরে।

পরবর্তীতে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে আতিকুল্লাহ মুনিমের অনুসারী সৈয়দ আলিফ হোসেন হীরা ও রইজ আহম্মেদ মান্নার অনুসারী হুমায়ন ক্যাম্পাসের পৃথক স্থানে পাল্টাপাল্টি অবস্থান নেয়।

এরপরপরই আবারো দুই গ্রুপ ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে ক্যাম্পাসে শো-ডাউন দেয়।

কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

পুরো এই ঘটনায় কলেজ ছাত্র ইয়াছিন ও রিশাত নামে ছাত্রলীগের দুই গ্রুপের আরো দুইজন আহত হয়।

এই বিষয়ে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার জানান, দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এদের ডেকে এনে মীমাংসা করে দেয়া হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD