সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
বরিশালে ২ মাথাওয়ালা বাছুর জন্ম নিলো

বরিশালে ২ মাথাওয়ালা বাছুর জন্ম নিলো

Sharing is caring!

ক্রাইমসিন২৪:
বরিশাল নগরের ২২ নম্বর ওয়ার্ডে দুই মাথাওয়ালা বাছুর প্রসব করেছে একটি গরু। শুধু মাথা নয় বাছুরটির মোট চারটি পায়ের স্থলে ছয়টি পা এবং ১ টি লেজের স্থলে ২ টি লেজ রয়েছে।

মঙ্গলবার (০৪ ডিসেম্বর) সকালে ২২ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডস্থ ললিত দাসের পোল সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এ ঘটনা নিয়ে হইচই পড়ে গেছে। তবে গরুটিকে বাঁচাতে গিয়ে প্রসবের সময় বাছুরটির মৃত্যু হয়েছে। যা নিয়ে দুঃখ প্রকাশ করে গুরুর মালিক হানিফ গাজী বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে গুরুর লালন-পালন করে আসছি। কিন্তু এ ধরনের ঘটনা এই প্রথম।

তিনি জানান, সকালে গরুটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুটি পা বাইরে বের হয়। যা দেখে পশু চিকিৎসকদের ডাকা হয়। তারা এসে অনেকক্ষন চেষ্টা করেও মাথা বের করতে না পেরে শঙ্কার সৃষ্টি হয়। পরে বাঁছুরটির মৃত্যু নিশ্চিত হয়ে ভিন্ন কৌশলে বাছুরটিকে বাইরে বের করে আনা হয়। এতে গরুটি বেচে গেলেও বাছুরটির মৃত্যু হয়।

তিনি বলেন, বাছুরটির সবকিছুই ঠিক ছিলো, শুধু একটির জায়গায় দুটি মাথা, সামনে দুটির জায়গায় ৪ টি পা ও একটি লেজের স্থলে দুটি লেজ পাওয়া গেছে। তিনি বলেন, গরুটি এরআগেও ২ টি বাচ্চা প্রসব করেছে, যা ভালোভাবেই বেড়ে উঠেছে। কিন্তু তৃতীয় বাচ্চাটি এভাবে মারা যাবে কেউ ভাবিনি, মৃত্যুর পরে বাছুরটি মাটি চাঁপা দিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

ছবিটি ক্যামেরা বন্দি করেন:এন আমিন রাসেল

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD