বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
প্রেম করে বহিষ্কার হলেন ববি সিঙ্গেল কমিটির সহ-সভাপতি

প্রেম করে বহিষ্কার হলেন ববি সিঙ্গেল কমিটির সহ-সভাপতি

Sharing is caring!

প্রেমের সম্পর্কে জড়ানোর অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটির সহ সভাপতি মাহফুজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। তিনি ম্যানেজমেন্ড স্টাডিজ বিভাগে ২০১৪-১৫ বর্ষের শিক্ষার্থী ।

বরিশাল বিশ্ববিদ্যালয় সিঙ্গেল কমিটির সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী নবীর হোসেন জয় বলেন, সে সিঙ্গেল কমিটির আইন বহির্ভূত কাজ করেছে ও আইন অমান্য করেছে। তদন্ত করে জানতে পারি সে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে। এটা দুঃখজনক ও তার জন্য দুর্ভাগ্যজনক। তাই কমিটির সবার সম্মতিতে তাকে বহিষ্কার করা হয়েছে।

ববি সিঙ্গেল কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ বলেন, তার এই বহিষ্কার সবার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। যাতে করে কেউ ভবিষ্যতে প্রেমের মতো সম্পর্কে না জড়ায় আর আমরা সকল সিঙ্গেলদের আহবান জানাব আপনারা নারীদের প্ররোচনায় পড়ে ভুলেও প্রেমে পড়ে ভার্সিটির জীবনের সোনালী সময় নষ্ট করবেন না।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সিঙ্গেল কমিটি বিশ্ব ভালবাসা দিবসসহ প্রায় দুই বছর ধরে নানান কার্যক্রম করে আসছে। যেটা ববির প্রেম বঞ্চিত সিঙ্গেল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হয়। বর্তমানে এই সিঙ্গেল কমিটিতে শতাধিক সদস্য রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD