বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
পটুয়াখালীতে ডাক্তাদের অবহেলায় স্কুল ছাত্রের মৃত্যু

পটুয়াখালীতে ডাক্তাদের অবহেলায় স্কুল ছাত্রের মৃত্যু

Sharing is caring!

পটুয়াখালীতে ডাক্তারদের অবহেলায় স্কুল ছাত্র আরদিন খান অভির মৃুত্যর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে পটুয়াখালী শহরের লোহালিয়া খেয়াঘাটের অপরপ্রান্তে ওই ইউনিয়নের সহস্রাধিক মানুষ এ কর্মসূচী পালন করেন।

এসময় পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তৎকালীন তত্ত্বাবধায়ক ডাক্তার সাইদুজ্জামান, তৎকালীন জরুরী বিভাগের ডাক্তার মোঃ আনোয়ার উল্লাহ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক্ষ মাজহারুল ইসলাম, জুনিয়র কন্সালট্যান্ট শামীম আল আজাদ,ডাক্তার তারেক হাসান এবং সিনিয়র স্টাফ নার্স আফসানা বেগমকে অভিযুক্ত করা হয়।

মানববন্ধনে নিহত আরদিন খান অভির পরিবার ও এলাকাবাসী অভিযোগ করে বলেন-২০১৯ সালের ২৫ আগষ্ট পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র আরদিন খান অভির পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু হয়। ডাক্তারদের দায়িত্ব অবহেলায় ঘটনা ধামাচাপা দিয়ে বিষ ক্রিয়ায় অভির মৃত্যু হয়েছে বলে ওই সময় হাসপাতাল কর্তৃপক্ষ দাবী করেন। কিন্তু সম্প্রতি ফরেনসিক রিপোর্টে বলা হয় অভির মৃত্যু বিষ ক্রিয়ায় হয়নি। পরে নিহতর পরিবার আদালতে মামলা দায়ের করলে বিভিন্ন মহল থেকে প্রভাব বিস্তার করা হয় মামলা উঠাতে।

অভির পিতা আনোয়ার হোসেন আভিযোগ করে বলেন-অভির মৃত্যুর পরে পটুয়াখালী হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দায়িত্ব অবহেলায় ঘটনা ধামাচাপা দিতে বিষ ক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে পুলিশকে অবহিত করেন। ওই সময় প্রভাবশালী মহল থেকে মামলা না করার হুশিয়ারি দেয়া হয়্। কিন্তু ভিসারা রিপোর্ট হাতে পেয়ে দেখি অভি কোন প্রকার বিষ পান করেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD