বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ঝালকাঠিতে ৫ ডাকাত আটক, অস্ত্র-স্বর্ণ উদ্ধার

ঝালকাঠিতে ৫ ডাকাত আটক, অস্ত্র-স্বর্ণ উদ্ধার

Sharing is caring!

ঝালকাঠির নলছিটিতে ডাকাতির ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এসব তথ্য জানান।

পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন জানান, গত ২৪ জানুয়ারি রাত পৌনে ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত নলছিটি উপজেলার তেওলা গ্রামের মামুন হোসেনের ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ৪লাখ টাকা, স্বর্ণালংকার, পাখি মারার এয়ারগানসহ ৬ লাখের বেশি টাকার মালামাল লুট করে নেয়।

এ ঘটনায় মামুন হোসেন বাদী হয়ে নলছিটি থানায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসানের নেতৃত্বে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন, ওসি (তদন্ত) আব্দুল হালিম, এসআই হুমায়ুন কবীর ফোর্স নিয়ে অভিযানে নামে। এসময় ৫ ডাকাত সদস্যকে আটক করা হয়। এখনো ২ জনকে আটকে চেষ্টা অব্যাহত রয়েছে।

আটকরা হলেন- বাকেরগঞ্জ উপজেলার বিহারীপুর গ্রামের শহিদ খান (৩৭), গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার হালিমারচর গ্রামের এনাম হোসেন মিয়া (৩০), পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি (ধুলিয়া) গ্রামের অরুণ দাস (৩৮), নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের মো. পিন্টু হাওলাদার (৩০) ও একই উপজেলার খেজুরিয়া গ্রামের মো. ইমরান হোসেন (২৮)।

আটকের সময় এদের কাছ থেকে একটি এয়ারগান, ১২ আনা ওজনের ২ জোড়া স্বর্ণের কানবালা, ২টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, আটক সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

এদিকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, বুধবার বিকেলে আসামিদের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD