রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
ইলিশ ধরা পরছে ঝাঁকে ঝাঁকে, ফিরে এসেছে ২০ বছর আগের মৌসুম

ইলিশ ধরা পরছে ঝাঁকে ঝাঁকে, ফিরে এসেছে ২০ বছর আগের মৌসুম

Sharing is caring!

শীতের চলতি মৌসুমটাকে অনেকটা ইলিশশূন্য মৌসুম হিসেবে হিসেবে পরিচিতো। তবে চলতি মৌসুমের বর্তমান সময়ে বাজারে বেশ ভালোই ইলিশের দেখা মিলছে। সরবরাহ থাকায় শুধু বরিশাল নগরের পোর্ট রোডস্থ পাইকার বাজারে নয় স্থানীয় খুচরো বাজারগুলোতে ইলিশের দেখা মিলছে।

আর ব্যবসায়ীরা বলছেন, শুধু স্থানীয় বাজার নয়, বরিশাল থেকে দেশের বিভিন্ন স্থানেও এসব ইলিশ পাঠানো হচ্ছে। আর আমদানি ভালো থাকায় দামও অনেকটাই কম।

মৎস্য বিভাগের কর্মকর্তাদের দেয়া তথ্যানুযায়ী, ইলিশের দুটি মৌসুম সেপ্টেম্বর-অক্টোবর এবং জানুয়ারী-ফেব্রুয়ারি। অতি আহরনের কারনে ইলিশের দুটি মৌসুমের মধ্যে একটি (জানুয়ারি-ফেব্রুয়ারি) বিলুপ্ত হয়ে গিয়েছিলো। তবে বিগত কয়েক বছরে সরকারের নানা উদ্যোগের কারণে অভ্যন্তরীন নদ-নদী ও সাগরে ইলিশের উৎপাদন যেমন বেড়েছে, তেমনি হারানো মৌসুমেও দেখা মিলছে ইলিশের। তবে জেলেরা বলছে, মনুষ্য সৃষ্ট নানান প্রতিবন্ধকতার কারনে এবং আবহাওয়া ও প্রাকৃতিক নানান বিপর্যয়ের কারনে ইলিশের আমদানি অনেকটাই কমে যাচ্ছিলো, বিশেষ করে নদীতে ইলিশ তেমন একটা ধরা পরছিলো না। তবে চলতি বছরে সাগরের পাশাপাশি নদীতে মৌসুমে এবং মৌসুম ছাড়া কিছু ইলিশ ধরা পড়ছে।

পোর্টরোডর মৎস ব্যবসায়ী মাসুম জানান, শীত মৌসুমে ইলিশের চাহিদা তেমন একটা থাকে না, তাই এসময়টাতে দাম এমনিতেও কম থাকে। আবার সম্প্রতি নদ-নদীতে ইলিশ ধরা পড়ায় দাম আরো কমে গেছে। বর্তমান সময়ে ৫ শত গ্রাম থেকে ১২ শত গ্রাম পর্যন্ত আকার ভেদে ইলিশ মনপ্রতি ২০ থেকে ৩৬ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

এ বিষয়ে জেলা মৎস অফিসের কর্মকর্তা (হিলসা) ড. বিমল চন্দ্র দাস বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মা ইলিশ রক্ষা, জাটকা নিধন বন্ধ এবং কারেন্ট জালসহ বিভিন্ন অবৈধ জাল ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা এবং অভিযানের কারণে ইলিশের উৎপাদন বেড়ে গেছে। আর একই সাথে প্রায় ২০ বছর আগের মৌসুম ফিরে এসেছে এবং বর্তমান সময়ে তাই প্রচুর ইলিশও ধরা পড়ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD