শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশালে ৪র্থ দিনের মতো কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি

বরিশালে ৪র্থ দিনের মতো কালেক্টরেট সহকারীদের কর্মবিরতি

Sharing is caring!

পদবী পরিবর্তন ও বেতন স্কেল বাড়ানোর দাবিতে সারাদেশের মতো বরিশালেও কর্মবিরতি পালন করেছে জেলা কলেক্টরেটের সহকারীরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত টানা চতুর্থ দিনের মতো তারা এই কর্মসূচি পালন করেন।

কর্মবিরতি চলাকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অবস্থান করেন তারা।

এসময় জেলা কালেক্টরেট সহকারী সমিতির সাধারন সম্পাদক বারেক মোল্লা বলেন, ২০১১ সালে প্রধানমন্ত্রী তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এরপর দীর্ঘদিন পার হলেও তাদের দাবি বাস্তবায়ন হয়নি। এ জন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন কালেক্টরেট সহকারীরা।

এদিকে একই দাবিতে সারাদেশের মতো ঝালকাঠিতেও অবস্থান ধর্মঘট পালন করেছেন কালেক্টরেট সহকারীরা।

জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে একযোগে এ কর্মসূচি পালন করা হয়েছে। বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসে কর্মরত কর্মচারীদের দাবি বাস্তবায়নে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এছাড়াও কর্মসূচির মধ্যে ২৭ ও ২৮ জানুয়ারি হাজিরা খাতায় স্বাক্ষর করে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টা এবং ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সকালে হাজিরা খাতায় স্বাক্ষর করে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতির কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কালেক্টরেট কর্মচারী সমিতির নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD