সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
মুরগির ফার্মের দুর্গন্ধ থেকে বাঁচতে শিক্ষার্থীদের মানববন্ধন

মুরগির ফার্মের দুর্গন্ধ থেকে বাঁচতে শিক্ষার্থীদের মানববন্ধন

Sharing is caring!

বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যালয়ের পাশে একাধিক মুরগির ফার্ম থাকায় প্রকট দুর্গন্ধ থেকে বাঁচতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে ক্ষুদে শিক্ষার্থীরা প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব খাজুরিয়া দারুল ফালাহ নিম্ন মাধ্যমিক একাডেমির বিদ্যালয় সংলগ্ন সড়কে শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।

এসময় তাদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ছিল, যার মাধ্যমে তারা পরিবেশ দূষণ ও মুরগির ফার্ম অপসারণের দাবি জানায়।

শিক্ষার্থীরা জানায়, উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব খাজুরিয়া দারুল ফালাহ নিম্ন মাধ্যমিক একাডেমিতে প্লে গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয়। এ স্কুলের পাশে একাধিক মুরগির ফার্ম থাকায় পরিবেশ দূষণের কবলে পড়েছে বিদ্যালয় ও পাশের বাড়িঘরের বাসিন্দারা।

বর্তমানে ওই বিদ্যালয়ে ২৬২ শিক্ষার্থী রয়েছে। প্রতিদিন বিদ্যালয়ে শিক্ষার্থীদের এমন ভোগান্তি নিরসনে ফার্মের মালিকদের বলা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিম আজরিন সাংবাদিকদের জানান, বিদ্যালয়ের পাশে মুরগির ফার্মের কারণে পরিবেশ দূষণের ঘটনা ঘটলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD