রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে বাকশিসের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বরিশালে বাকশিসের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

Sharing is caring!

 ‘বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন, শিক্ষা হবে জাতীয়করণ’ শ্লোগান বাস্তবায়নে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলা কমিটির নেতাদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে নগরের আমানতগঞ্জের ইসলামিয়া কলেজের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

বাকশিস বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় বিভাগীয় কমিটির যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ চন্দ্র কুন্ডু, অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ও অধ্যক্ষ আমিনুর রহমান খোকন, বরিশাল জেলা বাকশিসের সহসভাপতি অধ্যক্ষ ফরিদ কামাল, পটুয়াখালী জেলা বাকশিসের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাসুম বিল্লাহ, ঝালকাঠি জেলা বাকশিসের সমন্বয়কারী উপাধ্যক্ষ মাসুম কামাল, পিরোজপুর জেলা বাকশিসের সমন্বয়কারী অধ্যাপক শহীদুল ইসলাম, বরগুনা জেলা বাকশিসের সমন্বয়কারী উপাধ্যক্ষ আব্দুল হালিম এবং ভোলা জেলা বাকশিসের সদস্য মামুন অর রশিদসহ অন্যরা।

সভায় আসন্ন এইচএসসি পরীক্ষার পর বাকশিস বিভাগীয় কমিটির সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, আগামী ২২ মার্চ সকাল ১০টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ‘বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন, শিক্ষা হবে জাতীয়করণ’ শিরোনামে বড় পরিসরে ‘শিক্ষক সমাবেশ’ করার সিদ্ধান্ত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD