বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হচ্ছে ভিন্নচোখ’র ‘বাংলাবিশ্ব কবিতা সংখ্যা’

প্রকাশিত হচ্ছে ভিন্নচোখ’র ‘বাংলাবিশ্ব কবিতা সংখ্যা’

Sharing is caring!

২০০১ সাল থেকে নিয়মিত ভিত্তিতে একের পর এক বাংলা সাহিত্য ও শিল্প বিষয়ক বিশেষ বিশেষ সংখ্যা প্রকাশ করে আসছে শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘ভিন্নচোখ’। এরই ধারাবাহিকতায় আসন্ন অমর একুশে বইমেলা ২০২০-এ বাংলাদেশ ও ভারতের বাংলাভাষী কবিদের কবিতা নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে ‘বাংলাবিশ্ব কবিতা সংখ্যা’ শীর্ষক ভিন্নচোখের বৃহৎ একটি সংকলন।

শনিবার (১৮ জানুয়ারি) ভিন্নচোখের সম্পাদক ও প্রকাশক আলী আফজাল খানের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিন্নচোখের বাংলাবিশ্ব কবিতা সংখ্যায় থাকছে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও উত্তরবঙ্গের জীবিত একশজন গুরুত্বপূর্ণ কবির কবিতা। এর মধ্যে বাংলাদেশ থেকে ৫০ ও ভারত থেকে ৫০ জন কবিকে নির্বাচিত করা হয়েছে। এতে প্রত্যেক কবির স্বনির্বাচিত কবিতা, কবিতা ভাবনা ও সংক্ষিপ্ত পরিচিতি থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ, ভারত, ইউক্রেন, বুলগেরিয়া ও হংকংয়ের ৫০ জনেরও বেশি শিল্পী প্রকাশিতব্য এ সংখ্যায় অন্তর্ভুক্ত কবিদের পোট্রের্ট এঁকেছেন। এছাড়া বিশেষ এ সংখ্যাটির প্রচ্ছদ করা হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী এসএম সুলতানের ড্রয়িং থেকে।

ভিন্নচোখের সম্পাদক আলী আফজাল খান জানান, বাংলাবিশ্ব কবিতা সংখ্যাটির আকার দাঁড়িয়েছে ১২০ ফর্মা অর্থাৎ ২০০০ পৃষ্ঠা। এর আগে বাংলা কবিতা নিয়ে এমন বিপুল আয়তনের দৃষ্টিনন্দন সংকলন আমাদের চোখে পড়েনি। এতে অন্তর্ভুক্ত কবিরা সুনির্বাচিত। তারা প্রত্যেকেই স্বনামে খ্যাত।

ভিন্নচোখের সম্পাদক জানান, সংকলনটি আগামীর বাংলা কবিতার পাঠকদের এক অনিবার্য আশ্রয় হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস। সবসময় সব কবিকে আলাদা আলাদা ভাবে পড়ার সুযোগ পাওয়া যায় না। এরকম সংকলন একসঙ্গে অনেককে পড়ার সুযোগটা তৈরি করে দেয়। সংখ্যাটিতে ভারত অংশের উপদেষ্টা সম্পাদক হিসেবে আমাদের সঙ্গে কাজ করেছেন কবি প্রবালকুমার বসু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD