বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
মামার অবৈধ ভবন ভাঙলেন বিসিসি মেয়র

মামার অবৈধ ভবন ভাঙলেন বিসিসি মেয়র

Sharing is caring!

বরিশালে মামার তৈরী অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। সড়কের জায়গা দখল করে অনুমোদনহীন ভবন নির্মান করায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের নির্দেশনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার বেলা ১২ টার দিকে বরিশাল নগরীর দক্ষিন চকবাজার এলাকার বিউটি রোডে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

জানা গেছে, এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ভবনের মালিক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর মামা কাজী মফিজুল ইসলাম কামালকে নোটিশ দেয়ার পরও তারা কোনো উদ্যেগ না নেয়ায় এই অভিযান চালানো হয়।

সূত্রমতে, প্রায় ২৩ শতাংশ জমিতে একটি বানিজ্যিক ভবন এর কাজ চলছিল। এর মধ্যে প্রায় ৮ শতাংশ জমি সরকারি রাস্তার। স্থানীয় জনগণ, অবৈধভাবে নির্মানের বিষয়ে সিটি কর্পোরেশনে আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে এবং জনস্বার্থে ভবন মালিককে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ দেয়া হয়। সেটি ভবন মালিক কর্তৃপক্ষ না শোনায় বুধবার নির্মানাধীন ভবনের অবৈধ অংশ ভেঙ্গে দেয়া হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত থাকা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল বলেন, সরকারি রাস্তা দখল করে ভবনটি নির্মান করা হচ্ছিল। ভবন মালিককে নিয়ম বহির্ভূতভাবে সড়কের জায়গার ওপর ভবন নির্মাণ বন্ধ করতে নোটিশ দেয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ তা না শোনায় সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD