সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

Sharing is caring!

নতুন প্রজন্ম যেন সহজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে পারে, সেই চিন্তাধারায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু কর্নার।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।

এ সময় জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুর রহমান ও এসএম ফরিদ উদ্দিনসহ অন্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ থেকে শুরু করে তার কর্মময় জীবনচিত্র এবং বাঙালি জাতির আন্দোলন, সংগ্রম ও গৌরবের ইতিহাস স্থান পেয়েছে বঙ্গবন্ধু কর্নারে।

বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, নতুন প্রজন্ম এখানে এসে সহজেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে পারবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে জানা মানেই বাংলাদেশকে জানা।

জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, মুজিববর্ষ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নারটি স্থাপন করা হয়েছে। এখান থেকে একটি ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে নতুন প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে আরও বেশি জানতে পারবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD