শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
বরিশালে লকডাউনের মধ্যে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের মদ বিক্রি, সাংবাদিকের উপর হামলা

বরিশালে লকডাউনের মধ্যে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের মদ বিক্রি, সাংবাদিকের উপর হামলা

Sharing is caring!

প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের লকডাউন ঘোষনা উপেক্ষা করে মদ বিক্রি করেছে বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। আর জনসমাগম করে মদ বিক্রি করার ছবি তুলতে গিয়ে ওই দপ্তরের কর্মচারীদের মারধরের শিকার হয়েছেন বাংলা ভিশন চ্যানেলের ক্যামেরাপার্সন কামাল হাওলাদার। ভাঙচুর করা হয়েছে তার ক্যামেরা ও মোবাইল। এই ঘটনার পরপরই ঘটনাস্থলে আইনশৃঙ্খলবাহিনীর সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে উপস্থিত হয়। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানের রুম আটকে দিয়ে তাকে জেলা প্রশাসন কার্যালয়ে নিয়ে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জানা গেছে, আইনশৃঙ্খলাবাহিনী উপস্থিত হয়েই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১টি কন্টিনার ভর্তি মদ ফেলে দেয়া হয়। যাতে ৮/১০ লিটার মদ ছিলো। পাশাপাশি ১৮০ লিটার মদ অধিদপ্তরের একটি কক্ষে আটকে তা সীলগালা করে দেয়া হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল থেকে বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কার্যালয়ের মধ্যে প্রায় দেড়শ লোক জড় করে মদ বিক্রি করছিলো দপ্তরটি। ৮৬ টাকা মূল্যের ১ লিটার মদ তারা ৪শ থেকে ৫শ টাকা দরে বিক্রি করছিলো। সেখানে উপস্থিত ৪/৫ জনের কাছে লাইসেন্স থাকলেও বাকি দেড়শ লোকের কোনো লাইসেন্স ছিলো না। লাইসেন্স বিহীন এসব লোকদের কাছে অতিরিক্ত দামে লকডাউন উপেক্ষা করে এবং জনসমাগত তৈরী করে কেরু কোম্পানীর মদ বিক্রি করছিলো। তবে তাদের কাছ থেকে নগদ নয় পূর্বে প্রায় ৭ লাখ টাকা জমা নেয় দপ্তরের কর্মকর্তারা। তারপর মদ বিক্রি শুরু করে। এসময় ঘটনার চিত্র বাংলাভিশন চ্যানেলের বরিশাল ক্যামেরাপার্সন কামাল হাওলাদার তার ক্যামেরায় ধারণ করলে তাকে প্রথমে মারধর করে ওই দপ্তরের কর্মচারীরা পরে ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করা হয়।

বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার শাহিন হাসান জানান, এই ঘটনায় বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বরারর একটি অভিযোগ দেয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে সরকারি নির্দেশনা উপেক্ষা করে জনসমাগম তৈরী করে মদ বিক্রি করা হচ্ছিলো মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মধ্যে। পিরোজপুর জেলার মদের ডিলার দিলীপ মদ ক্রয় করা সহ বরিশাল ও বিভিন্ন জেলার লাইসেন্স বিহীন ব্যক্তিদের কাছে মদ বিক্রির খবর পেয়ে মিডিয়াকর্মীরা সেখানে ছুটে যায়। এসময় কম্পাউন্ডের ভিতরে থাকা শতাধিক মাদক ক্রেতার মাদকসহ ছবি তোলার চেষ্টা করা হলে ওই কার্যালয়ের ওয়্যারলেস অপারেটর হাসিব, ড্রাইভার রাজন ও আউটসোর্স রাকিবসহ ৫/৬ জন বাংলাভিশনের ক্যামেরাপার্সন কামাল হাওলাদারের উপর হামলা চালায় এবং মারধর করে। পরে তার ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করে তারা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD