বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি
বরিশালে জমির বিরোধে মা-মেয়ের উপর প্রতিপক্ষের হামলা

বরিশালে জমির বিরোধে মা-মেয়ের উপর প্রতিপক্ষের হামলা

Sharing is caring!

বরিশাল সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা-মেয়েকে মারধর করেছে প্রতিপক্ষ ও তার দলবল। মারধরে তাদের শরীরে নিলা ফুলা জখম হয়েছে। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

শনিবার ( ২ মে) সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়নের পূর্ব গনপাড়ায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলার ২ নং কাশিপুর ইউনিয়নের গনপাড়ায় মোঃ নজরুল ইসলামের স্ত্রী মোসাঃ রহিমা বেগমের সাথে পৈতৃক বসতঘর ও জমি জবরদখল নিয়ে পূর্ব গনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইউনুস হাওলাদার (৪০), তার বড় ভাই মোঃ দেলোয়ার হোসেন (৫২), ভাগিনা ফাহাদ (২৮), বড় ভাবি নারগিস বেগম গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে মোসাঃ রহিমা বেগমের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সকলে মিলে রহিমা বেগমকে প্রকাশ্যে টেনেহিঁচড়ে এলোপাতাড়ি আঘাত করে। তার চিৎকার শুনে তার মেয়ে মোসাঃ রাবেয়া আক্তার এগিয়ে এলে তাকেও বেদম মারধর করে। এবং খুন জখমের হুমকি দেয় তারা। এমতাবস্থায় তারা নিরাপত্তাহীনতায় দিনযাপন করছে।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ জাহিদ বিন আলম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD