সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আ’লীগের কমিটিতে আরও ঠাঁই হলো যাদের

আ’লীগের কমিটিতে আরও ঠাঁই হলো যাদের

Sharing is caring!

জাতীয় কাউন্সিলের পাঁচদিন পর দলের পূর্ণাঙ্গ কমিটির বিভিন্ন পদে নেতাদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত সোয়া নয়টার দিকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কমিটিতে ঠাঁই পাওয়া নেতাদের নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন আফজাল হোসেন। সিলেটের সাংগঠনিক সম্পাদক হয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। তথ্য ও গবেষণা সম্পাদক হয়েছেন ড. সেলিম মাহমুদ এবং উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হয়েছেন ওয়াসিকা আয়শা খানম এবং শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ।

কার্যনির্বাহী কমিটির সদস্য হয়েছেন- আবুল হাসানাত আবদুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ডা. মোস্তাফা জালাল মহিউদ্দিন, নুরুল ইসলাম খান, ফখরুদ্দিন কামরান, দীপঙ্কর তালুকদার (রাঙামাটি), অ্যাডভোকেট আমিরুল আলম জুয়েল, আখতার জাহান, ডা. মুশফিক হোসেন চৌধুরী (হবিগঞ্জ), অ্যাডভোকেট সিরাজুল কবির কাউসার, মেরিনা জামান কবিতা, পারভিন জামান কল্পনা, হুসনে আরা লুতফা, অ্যাডভোকেট সফুরা খাতুন (লালমনিরহাট), অ্যাডভোকেট সানজিদা খানম, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবউদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রাব্বানী চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং ও গ্লোরিয়া সরকার ঝর্ণা।

একটি সাংগঠনিক সম্পাদক, তিনটি সদস্যপদসহ দলটির বাকি আরও কয়েকটি সম্পাদকীয় পদ পরে ঘোষণা করা হবে।

কমিটিতে এ পর্যন্ত তিনটি সম্পাদকীয় পদ ঘোষণা বাকি আছে। সেগুলো হলো- সাংগঠনিক সম্পাদক, শিল্প  ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ধর্ম বিষয়ক সম্পাদক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD